বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মোহনপুরে নকল সরিষার তেল ও বিড়ি মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে সরিষার তেল প্যাকেটজাত ও নকল বিড়ি মজুদ রাখার দায়ে মোস্তাফিজুল ইসলাম মোস্তাক নামে এক যুবককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ যুবক হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের মোহনপুর শেখের মহল্লায় একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন ভোক্তা অধিকার হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ সময় সিলেট র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, বাজার থেকে সরিষার তেলের ডাম ক্রয় করে অবৈধভাবে প্লাস্টিকের বোতলে স্টিকার লাগিয়ে প্যাকেটজাত করে আসছিল মোস্তাফিজুল ইসলাম মোস্তাক। সেই সাথে নকল বিড়ি প্রস্তুত করে রাখা হয় বিক্রির জন্য।
এ কারণে তাকে ওই পরিমাণ অর্থদন্ড প্রদান করা হয়। সে এ ধরণের কাজ আর কোন দিন করবে না বলে লিখিতভাবে অঙ্গীকার করেছে।
মোস্তাফিজুল ইসলাম মোস্তাক বলেন, ৭ হাজার টাকায় ভাড়া বাসা নিয়ে ব্যবসা করে আসছিলেন। এভাবে ব্যবসা করা অন্যায়, তা তিনি জানতেন না। এখন থেকে তিনি সঠিক উপায়ে ব্যবসা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com