বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট শালিস বিচারক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বাউসা ইউনিয়নের বারবার নির্বাচিত স্বর্ণ পদক প্রাপ্ত প্রাক্তন চেয়ারম্যান সকলের পরিচিত মূখ আলহাজ¦ আব্দুল হাই আর নেই (ইন্নালিল্লাহি—- রাজিউন)। গত বৃস্পতিবার সকাল ৭ টায় ঢাকাস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে তিনি ৭ সেপ্টেম্বর নিজ বাসায় সিড়িঁ থেকে পা পিচলে পড়ে গিয়ে মাথায় আহত হন। গুরুতর অবস্থায় তিনি ঢাকাস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে আইসিইউতে ভর্তি ছিলেন। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবর নবীগঞ্জ পৌছলে উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তিনি এক সময় নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে বিএনপি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন। এছাড়া এই বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল হাই নবীগঞ্জ পৌরসভার ১ম নির্বাচনে অংশ গ্রহন করেন। পরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিন্দ্বন্দ্বিতা করেন। তিনি উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে বড় ধরনের সংঘাত, সংঘর্ষ, দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় সৃষ্ট সালিশ বিচারে অংশ নিয়ে বিচক্ষনতার সহিত দায়িত্ব পালন করে দক্ষতার স্বাক্ষর রাখেন। মরহুমের ১ম জানাজার নামাজ আজ সকাল ১১ টায় চৌধুরী বাজার ধুলচাতল তাজিয়া মুবাশি^রিয়া মাদ্রাসা মাঠে, ২য় জানাজা বেলা ২ টায় নবীগঞ্জ জেকে হাই স্কুল মাঠে এবং ৩য় জানাজা মরহুমের গ্রামের বাড়ি বদরদী মাঠে অনুষ্টিত হবে। ব্যক্তিগত জীবনে স্ত্রী, ৬ কন্যা ও একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com