বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কালিয়ারভাঙ্গা ডিজিটাল সেন্টারে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা লিটন মিয়ার অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির আওতায় আনার দাবী জানান।
জানা যায়- ২১ সেপ্টেম্বর বিকাল ২ টার দিকে কালিয়াভাঙ্গা গ্রামের আমির উদ্দিন কালিয়ারভাঙ্গা ডিজিটাল সেন্টারে পরিকল্পিতভাবে হামলা চালায়। অফিসে সরকারি ব্যবহৃত ল্যাপটপ এবং কম্পিউটার ভাঙচুর করে এবং উদ্যোক্তাকে মারপিট ও গলায় চেপে ধরে হত্যা চেষ্টা করে। এসময় আশেপাশের লোকজন চিৎকার শুনে আমির উদ্দিনের হাত থেকে উদ্যোক্তা লিটনকে রক্ষা করে।
হামলাকালে ব্যাংক এশিয়ার নগদ অর্থ এবং ব্যবহৃত একটি আই-ফোন হাতিয়ে নিয়ে যায় হামলাকারী আমির উদ্দিন। এঘটনায় উদ্যোক্তা লিটন নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে এঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব এবং ইউপির সদস্যবৃন্দ তীব্র নিন্দা প্রকাশ করছেন এবং জড়িতদের গ্রেফতারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com