বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে সরকারি জায়গা উদ্ধার করলেন ইউএনও

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৌর শহর বাজারে ঢুকার মুখে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে অভিযানে দুটি টিনসেটসহ ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রমজান আলী জানান, অভিযানে দুটি টিনসেট স্থাপনা, ফলের দোকান, ভ্যারাইটিজ স্টোর, চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের প্রায় ১০টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, পৌরসভার কাউন্সিলর পিন্টু পাঠান, শেখ জহির ও মাধবপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com