বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে মাংসের দোকানসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় অভিযান চালিয়ে ফার্মেসিসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তিনি জানান, অভিযানকালে পইল রোড এলাকার খোদেজা ফার্মেসিতে বেশিরভাগ ঔষধের মেয়াদ উত্তীর্ণ পাওয়া যায়। এসময় ফার্মেসী মালিক নিজের দোষ স্বীকার করে নেয়ায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকায় অতিরিক্ত দাম রাখায় সানু মিয়া ও রেনু মিয়ার মাংসের দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com