বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা কারাগারে মাদক ও চোরাচালান বিরোধী সচেতনতামূলক সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে মাদক ও চোরাচালান বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। গকাল অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান। জেল সুপার মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে কারাগারের আসামীদেরকে মাদক ও চোরাচালানবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত না হয়ে নিজেদের জীবনকে আলোর পথে এনে সুন্দর সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন জেলা প্রশাসক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com