মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে মাধবপুর পৌরসভায় মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মাধবপুর পৌরসভার উদ্যোগে পৌর হল রুমে এ সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোবারক উল্লা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক লিটন রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমোদ মালাকার, সাধারণ সম্পাদক দুলাল মোদক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, কাউন্সিলর দুলাল খাঁ, আব্দুল হাকিম, বকুল ঋষি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, পৌরসভার কর্মকর্তারাসহ পৌরসভার ১৩টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।
সভা শেষে পৌর মেয়র হাবিবুর রহমান পৌরসভার পক্ষ থেকে পৌরসভার প্রতিটি পূজামণ্ডপ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক হাতে আর্থিক অনুদান প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com