মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিদ্যুত বিভাগের দায়িত্বহীন কাজ নিয়ে সমালোচনা ॥ কোন ঘোষণা ছাড়াই ৮/১০ ঘণ্টা হবিগঞ্জ শহর ছিলো বিদ্যুৎবিহীন

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর জুড়ে ৮/১০ ঘণ্টা ছিলো বিদ্যুতবিহীন। এ নিয়ে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। কোনো ঘোষণা ছাড়াই এ রকম একটি দায়িত্বহীন কর্মকাণ্ড করায় গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। বরাবরের মতো দায় এড়াতে বিদ্যুৎ অফিস থেকে জানানো হয় শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে সমস্যা থাকায় বিদ্যুৎবিহীন ছিলো পুরো শহর। গতকাল শুক্রবার কোনো কোনো এলাকায় ১২টা থেকে আবার কোনো কোনো এলাকায় দুপুর ২টা থেকে রাত ২টা পর্যন্ত বিদ্যুৎ ছিলো না। অনেকেই শুক্রবার জুম্মার নামাজে যাবার জন্য অযু, গোসলসহ নানান কাজ করতে পারেননি। অনেকেই খাবার পানি টিউবওয়েল থেকে আবার কেউ বা কিনে ব্যবহার করেছেন।
গ্রাহকদের অভিযোগ, বারবার বিদ্যুত অফিসে কল দেয়ার পরও ফোন রিসিভ করেনি কেউ। আবার বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনেও নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। আবার কোনো কোনো সময় বন্ধও পাওয়া যায়। তবে জরুরি বিভাগ থেকে জানানো হয়, বাইপাস সড়কের ঈদগাঁহ এলাকায় একটি ট্রাক সকালে ধাক্কা দিয়ে বিদ্যুতের খুটি ফেলে দেয় এবং শাহজিবাজারে ত্রুটি দেখা দেয়ায় এ সমস্যা হয়। রাত ৯টার দিকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com