মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ বা পড়া হয়েছে

স্টাপ রিপোটার্র ॥ গতকাল বৃৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। অন্যান্য বছরের তুলনায় এ বছর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। তাছাড়াও সাদা পোশাকেও পুলিশ মাঠে কাজ করবে। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপে মুসলিম ও হিন্দু সম্প্রদায় মিলিয়ে একটি করে সম্প্রীতি কমিটি গঠন করা হবে। এ বছর জেলায় ৬৮৬ (ছয়শত ছিয়াশি)টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে এই সংখ্যা আরো বাড়তেও পারে।
পুলিশ সুুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এড. নলিনী কান্ত রায়, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), মহসিন আল মুরাদ, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান, বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।
সভায় পুলিশ সুপার জানান, হবিগঞ্জ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযান করার জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ সতর্ক থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com