বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সার ও জ্বালানী তেলের দাম কমানোর দাবীতে হবিগঞ্জে কৃষক সংগঠনের বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সার ও জ্বালানী তেলের দাম কমাও, কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও স্লোগানকে সামনে রেখে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন হবিগঞ্জ জেলার উদ্যোগে আর.ডি. হল প্রাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন হবিগঞ্জ জেলার সংগঠক জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন দুলাল, কৃষক নেতা আরব আলী, গনি মিয়া ওয়াসিম উদ্দিন, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার নেতা শংকর শূক্লবৈদ্য, শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতা সামসুর রহমান প্রমূখ।
সমাবেশে কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন দুলাল বলেন এবার সর্বগ্রাসি বন্যায় এমনিতেই হাওর অঞ্চলের কৃষকরা সর্বশান্ত। এ অবস্থায় সরকারের দায়িত্ব কৃষকদেরকে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক ও সেচের সুবিধা প্রদান করা। সরকার তা না করে মরার উপর খাড়ার ঘা হিসেবে সার ও জ্বালানী তেলের দাম অযৌক্তিক ভাবে বাড়িয়েছে। জ্বালানী তেলের দাম আন্তর্জাতিক বাজারে ক্রম হ্রাসমান। সরকার লোক দেখানো কিছুটা কমিয়ে জনগণের সাথে প্রতারণা করছে। তাই অবিলম্বে সার ও জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানাই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com