মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নাম্বার প্লেইটবিহীন টমটম, মিশুক ও অটোরিক্সা পৌর এলাকায় প্রবেশ না করাতে বলেছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৌরসভার পার্কিং নাম্বার প্লেইটবিহীন টমটম, মিশুক ও অটোরিক্সা পৌর এলাকায় প্রবেশ না করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে হবিগঞ্জ পৌরসভা। মঙ্গলবার পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পৌর এলাকায় চলাচলকারী টমটম, মিশুক ও অটোরিক্সার মালিকদের প্রতি অনুরোধ করা হয় তারা যাতে তাদের নাম্বার প্লেইটবিহীন গাড়ী পৌর এলাকায় প্রবেশ না করান। এছাড়াও অন্যান্য টমটম যাতে যত্রতত্র পার্কিং না করা হয় সে ব্যাপারেও গুরুত্বরোপ করা হয়। একই বিজ্ঞপ্তিতে ফুটপাত ও ড্রেইনের উপর সাইনবোর্ডসহ যে কোন ধরণের মালামাল না রাখতে কিংবা দোকানপাট না বসাতেও বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com