বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের সাবেক এসডিও আকবর আলি খানের মৃত্যুতে হবিগঞ্জে শোক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, প্রাক্তন সচিব, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হবিগঞ্জের সাবেক এসডিও আকবর আলি খান এর মৃত্যুতে হবিগঞ্জে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন আয়োজিত শোক সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় আলোচকবৃন্দ আকবর আলি খান এর ভাবাদর্শ এবং মুক্তিযুদ্ধে তার অনবদ্য অবদানের বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে আকবর আলি খান হবিগঞ্জের মহুকুমা প্রশাসক বা এসডিও ছিলেন। এ সময় তিনি ট্রেজারি খুলে লিখিত আদেশ দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র তুলে দেন। তিনি যুদ্ধকালীন সময় সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সাথে কাজ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com