বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

যুবলীগের শোকসভায় এমপি আবু জাহির ॥ শুধু ছাত্রলীগের সঙ্গে মোকাবিলা করার শক্তিই বিএনপির নেই

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপির সন্ত্রাসী কার্যকলাপ রুখতে ছাত্রলীগই যথেষ্ট। রাজপথে বিএনপির সকল সংগঠন একত্রিত হয়ে নামলেও শুধু ছাত্রলীগকে মোকাবিলা করার শক্তিই তাদের নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ আরডি হল প্রাঙ্গণে জেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান মিলে এতিমের টাকা আত্মসাৎ করাসহ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বিএনপি এখন জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল। এখন তারা দেশবিরোধী ষড়যন্ত্র, চক্রান্ত এবং সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যা কখনও সম্ভব হবে না। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী পরিবার এই ষড়যন্ত্র নস্যাৎ করবে। এ সময় হবিগঞ্জের যুবলীগকে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে আরও শক্তিশালী করার জন্য নানা নির্দেশনা দিয়েছেন তিনি।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, বিএনপির সাজানো বিভিন্ন ঘটনার মোকাবিলা করতে যুবলীগের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত। হবিগঞ্জে মাটি আওয়ামী লীগের ঘাটি এটি অতীতেও প্রমাণ হয়েছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে যুবলীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। সভাটির সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী ও মিলাদ এবং মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসেন সাঈফী।
এতে আরও বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, উপ দপ্তর সম্পাদক ধ্রুব জ্যোতি দাশ টিটু, হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী।
আলোচনা সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মৃতির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন তৈয়বুর রহমান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন পিন্টু আচার্য্য। এতে যুবলীগের বিভিন্ন ইউনিটের সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com