বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

১৮ দিনে গড়াচ্ছে চা শ্রমিকদের আন্দোলন

  • আপডেট টাইম শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৪৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ টানা ১৮ দিনে গড়াচ্ছে চা শ্রমিকদের আন্দোলন। এখনও পর্যন্ত দাবিতে অনঢ় রয়েছেন হবিগঞ্জের বাগানগুলোর চা শ্রমিকরা। দৈনিক মজুরী ৩০০ টাকা করার দাবিতে তারা টানা এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলন চাঙ্গা করতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছেন হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা। আজ শুক্রবারও চা শ্রমিকরা বাগানে বাগানে কর্মবিরতি পালন করছেন । এদিকে দেউন্দি চা বাগানের প্রতীক থিয়েটার বাগানে বাগানে গান গেয়ে কর্মরত শ্রমিকদের স্পৃহা যোগাচ্ছে। দাড়াগাঁও বাগান পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, আন্দোলন চলমান আছে। আজ শুক্রবার থেকে আমাদের সাথে আমাদের সন্তানরাও আন্দোলনে যোগ দেবে। বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া চা শ্রমিক পরিবারের সন্তানরাও যুক্ত হচ্ছেন আজ থেকে।
জানা গেছে, দৈনিক মজুরী ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘন্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্নদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। ইতিমধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শেষ পর্যন্ত শনিবারের বৈঠকে তাদের মজুরী ১৪৫ টাকা নির্ধারণ করা হলে তারা আন্দোলন প্রত্যাহার করেন। পরবর্তীতে শ্রমিকরা এ মজুরী মানেননা জানিয়ে ফের আন্দোলনে নামেন। কয়েক দফা বৈঠকের পর শেষ পর্যন্ত সোমবার তাদের একাংশ কাজে যোগ দিলেও মঙ্গলবার ফের তারা আন্দোলন শুরু করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com