বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত ॥ চালক আটক

  • আপডেট টাইম শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৫০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের মিলনগঞ্জ বাজারে গতকাল শুক্রবার (২৬ আগষ্ট) বিকেলে মোটর সাইকেলের ধাক্কায় খোর্শেদ মিয়া (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মোটরসাইকেলসহ চালক বানিয়াচং উপজেলার নোয়াগাও গ্রামের মোঃ কদ্দুস মিয়ার পুত্র জাকারিয়া (৩০) আটক করে নবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত ফটিক উল্লাহর পুত্র খোর্শেদ মিয়া বাজার সদাই নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পাড় হওয়ার সময় নবীগঞ্জ থেকে হবিগঞ্জ মুখী একটি মোটর সাইকেল পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন সাথে সাথে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই নাঈম আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং সাইকেলসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com