বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান ॥ ৫টি দোকানকে অর্থদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩২৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর বাজারস্থ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। গতকাল বুধবার (২৪আগস্ট) বেলা আড়াই টায় হবিগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একদল র‌্যাব অভিযানে সহায়তা করেন। মিষ্টির মোড়কের ওজন বেশি ও মূল্য তালিকা না থাকায় দেওয়ান মিয়া মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার (১০০০) টাকা। ডিমের দাম নির্ধারিত দামের চাইতে বেশি রাখায় তোফাজ্জল হোসেন ডিমের আড়তকে সাত হাজার টাকা। পোল্ট্রি দোকানে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকায় খন্দকার পোল্ট্রি হাউজ, রাকিব এন্টারপ্রাইজ এবং গাউছিয়া পোল্ট্রি হাউজকে দুই হাজার টাকা করে ছয় হাজার টাকা। পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com