বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজ বামজোটের হরতাল পালনে পথসভা ও প্রচারণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জ্বালানী তেল, পেট্টোল, অকটেন, ইউরিয়া সার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও গাড়ী-ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠনের আহবানে আজ ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধবেলা সারাদেশব্যাপী হরতাল। হরতাল পালনের জন্য আজ বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বামজোট হবিগঞ্জ জেলার উদ্যোগে শায়েস্তানগর, আরডি হল প্রাঙ্গনে পৃথক পৃথক পথসভা ও লিফলেট বিতরণ করে প্রচারণা করা হয়। বামজোটের নেতা সিপিবি হবিগঞ্জ জেলার সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন-তেল, গ্যাস, বন্দর, বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও বাসদ নেতা কমরেড নূরুল হুদা চৌধুরী শিবলী, সিপিবি’র সিনিয়র সদস্য চৌধুরী মহিবুন্নুর চৌধুরী ইমরান, বাসদ নেতা হুমায়ুন খান, এড. জিলু মিয়া, সিপিবি নেতা প্রভাষক মৃদুল কান্তি রায়, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের নেতা গণি মিয়া, বাসদ মার্কসবাদী নেতা সামছুর রহমান, আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন বিষ্ণু সরকার, কাজল চক্রবর্তী, জন্টু সরকার, শ্রমিক নেতা ফরিদ মিয়া, ইসমাইল হোসেন মিন্টু, প্রমুখ। পথসভায় বক্তাগণ আগামীকালের হরতাল সকল জনগণ নিজ নিজ অবস্থান থেকে স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল করার জন্য আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com