বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ সদর থানার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুলাই, ২০১৪
  • ৬৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার থানা প্রাঙ্গণে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, সহ-কারী পুলিশ সুপার নাজমুল ইসলাম, মোজাম্মেল হক, মো. সোনাহর আলী, সামছুল আরেফিন। সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন, ওসি তদন্ত দেওয়ান মো. নুরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ আনিছুর রহমান, গোপায়া ইউপি চেয়ারম্যান মিছবাউল বারী লিটন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, এম এ হাকিম, ব্যবসায়ী সৈয়দ রিয়াজ উদ্দিন। এছাড়াও ইফতার মাহফিলে পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে দেশ ও জাতীর উন্নতি, সমৃদ্ধি এবং শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com