বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে টমটম খাদে পড়ে যাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-মার্কুলী সড়কের বাউসী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রবোধ চক্রবর্তী ঝন্টু (৫০) নামে টমটমের এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বাউসী এলাকায় এ ঘটনা ঘটে। প্রবোধ চক্রবর্তী ঝন্টু চৌকি গ্রামের ফনি ভূষণ চক্রবর্তীর ছেলে।
পুলিশ ও স্থানীরা জানান, ঝন্টু ব্যাটারি চালিত টমটম যোগে বাড়িতে যাওয়ার পথিমধ্যে বাউসী এলাকায় পৌঁছামাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন যাত্রী ঝন্টু। তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, টমটমটি দ্রুত গতিতে যাচ্ছিলো, পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে যাত্রী ঝন্টু গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই এবং লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য আবেদন করেছে। আবেদন অনুমোদন হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com