বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৩১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, বাহুবল সার্কেলের এএসপি আবুল খায়ের, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা.আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল আউয়াল, উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কাওছার মাহমুদ প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com