বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে পবিত্র আশুরা পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৪০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কারবালা প্রান্তরের শোক ও বেদনার স্মৃতি বিজড়িত পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে তাজিয়া মিছিল বের করা হয়। মহানবী হজরত মুহাম্মদ মোস্তফার (সা:) প্রিয় দৌহিত্র ইমাম হোসাইনের (রা:) রক্তেরাঙা দশই মহররম প্রতিবছর মুসলিম বিশ্বকে শোকের ছায়ায় আচ্ছাদিত করে। নানা কর্মসূচিতে দিনটি পালিত। পবিত্র আশুরা উপলক্ষে শহরে মঙ্গলবার কারবালা স্মৃতির বিভিন্ন প্রতীক নিয়ে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তাজিয়া মিছিল বের করা হয়। শহর ও আশেপাশের বিভিন্ন মোকাম বাড়ি খণ্ড খণ্ড হয়ে শহর প্রদক্ষিণ করে। এবারও কারবালার স্মরণে তাজিয়া, নিশান ও ঘোড়া ছিল মিছিলের আকর্ষণ। এছাড়া মিছিলে অংশগ্রহণকারীরা কারবালার জারি ও বুক চাপড়ে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ বলে মাতম করেন। তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com