বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জালালাবাদ এসোসিয়েশনের পুনর্বাসন কার্যক্রমে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ ইশতিয়াক ও সৈয়দ শাফকাত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের পুনর্বাসন কার্যক্রমে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। সাম্প্রতিককালে সিলেট বিভাগে উপর্যুপরি ভয়াবহ বন্যায় বিভিন্ন এলাকার মানুষজন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ। বন্যার্ত মানুষের সহায়তায় জালালাবাদ এসোসিয়েশন কল্যাণমূলক পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য সায়হাম কটন মিলস এর ব্যবস্থাপনা পরিচালক ও জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সায়হাম নিট কম্পোজিট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য সৈয়দ শাফকাত আহমেদ ১০ লাখ টাকা অনুদান প্রদান করেন। গত ৭ আগষ্ট সায়হাম গ্রুপের জেনারেল ম্যানেজার এস এ গফুর, জেনারেল ম্যানেজার সৈয়দ রাকিবুল হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোতায়েম চৌধুরী উপস্থিত থেকে জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী নিকট অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ- সভাপতি (জালালাবাদ) সৈয়দ জগলুল পাশা, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল এবং কার্যনির্বাহী সদস্য টি এইচ এম জাহাঙ্গীর।
জালালাবাদ এসোসিয়েশনের পুনর্বাসন কার্যক্রমে ১০ লাখ টাকা অনুদান প্রদান করায় এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি সি এম কয়েস সামি সায়হাম গ্রুপের চেয়ারম্যান এবং পরিচালক মন্ডলীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি দেশে ও প্রবাসে অবস্থানরত বিত্তবান ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুনর্বাসন কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com