মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আব্দুর রহিম ও নুরে আলমের রক্ত শেখ হাসিনার পতন নিশ্চিত করবে-জি কে গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে জি কে গউছ বলেন, দেশের নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি ও ভয়াবহ আর্থিক সংকট ধামাচাপা দেওয়ার জন্যই ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলিবর্ষণ করেছে। পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যা করেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃড়খলা বাহিনীর এই গুলিবর্ষণ ও হত্যাকান্ড সরকারের অশুভ পরিকল্পনারই অংশ। সরকার বন্দুকের গুলি দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়, জনগণের কন্ঠরোধ করতে চায়। কিন্তু বিনাভোটের আওয়ামীলীগ সরকারের জানা নেই, অস্ত্রের ব্যবহার যত বৃদ্ধি পাবে সরকারের পতন ততই নিশ্চিত হবে। এ দেশের মানুষ কখনোই ফ্যাসিবাদী ও বাকশালী আওয়ামীলীগ সরকারের দমননীতিকে মেনে নেবে না। তিনি বলেন-নুর হোসেন হত্যাকান্ডের মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। ইনশাআল্লাহ, আব্দুর রহিম ও নুরে আলমের রক্ত শেখ হাসিনার পতন নিশ্চিত করবে। এ দেশের মানুষ তাদের রক্ত বৃথা যেতে দিবে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com