বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। জাতির পিতা সংবিধানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকারের কথা নিশ্চিত করা সত্ত্বেও তারা উপেক্ষিত হয়ে আসছিল। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের পর কোনও সরকার তাদের অধিকার বাস্তবায়ন করেনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তাঁদের অধিকার নিশ্চিতে কাজ করছে। তাদেরকে লেখাপড়ার সুযোগ করে দিচ্ছে।
তিনি বুধবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষদের মাঝে ভেড়া, ভেড়ার ঘর নির্মাণের জন্য উপকরণ ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছিন মোঃ আরাফাত রানা।
এমপি আবু জাহির আরও বলেন, দেশে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্রপূর্ণ সংস্কৃতি এদেশের অমূল্য সম্পদ। এগুলো বাঁচিয়ে রাখতে সরকার কাজ করছে। জাতীয় উন্নয়নের জন্যই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতির বিকাশে সকলের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন।
অনুষ্ঠানে ৩১ জন নারী-পুরুষকে ২টি করে ভেড়া, ঘর নির্মাণের জন্য বিভিন্ন ধরণের উপকরণ ও খাদ্য সামগ্রী তুলে দেয় প্রাণীসম্পদ অধিদপ্তর। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এগুলো বিতরণ করা হয়েছে।
এ সময় সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রমাপদ দেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com