বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৭৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের সোনাপুর গ্রামে আনসার উল্লাহ (৭০) নামের এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বুধবার সকালে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশটি উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। আনসার উল্লাহ সোনাপুর গ্রামের মৃত তরছ উল্লার পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনসার উল্লাহ মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। পরিবারের লোকজন তাদের ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদের নির্দেশনায় এস আই দূর্গা দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এস আই দূর্গা দাশ বলেন, আনসার উল্লাহ মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হয় এটি আত্মহত্যা। ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com