বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে প্রাণ গেল ট্রাক চালকের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সামনে থাকা কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে আজিজ মিয়া (৫০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আজিজ মিয়া ময়মনসিংহ সদর উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, সকালে ঢাকা থেকে সিলেট গামী একটি কাভার্ডভ্যান ও ট্রাক বড়চর বাজারে পৌঁছায়। এসময় সামনে থাকা কাভার্ডভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয় ট্রাক। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও ট্রাক পার্শ্ববর্তী একটি দোকানের দেয়াল ভেঙে দোকানে প্রবেশ করে । এ ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক আজিজ মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- লাশ ময়না তদন্ত ছাড়া নেওয়ার জন্য তারা আবেদন করেছেন, আবেদন গৃহীত হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com