বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে মৎস্য সাপ্তাহে আলোচনা ও র‌্যালী অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৭৪ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল সাড়ে ১১ টায় সড়ক র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার বনি আমীন খানেঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, একাডেমিক সুপার ভাইজার হায়দার আলী মৃধা আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, আওয়ামীলীগ নেতা খালেদ চৌধুরী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আনিসুর রহমান ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মৎস্যচাষী, মৎস্যজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভা শেষে ৩ জন মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, চেয়ারম্যান বাবু সুশেনজিৎ চৌধুরী, মোঃ তৈয়ব আলী, তোফায়েল আহমেদ ভূইয়া। সভার পূর্বে উপজেলা পুকুরে মৎস্য পোনা মাছ অবমুক্ত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com