বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বড় ভাইকে কুপিয়ে রক্তাক্ত করেছে ছোট ভাই

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০১৪
  • ৬৫৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বড় ভাইকে কুপিয়ে রক্তাক্ত করেছে ছোট ভাই। পুকুরে মাছ ধরা নিয়ে গতকাল দুপুরের দিকে মিরাশী ইউনিয়নের পীরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত বড় ভাই হচ্ছে-আমিন উল্লা (৬০)। জানা যায়, বাড়ির পুকুর নিয়ে বড় ভাই আমিন উল্লা ও ছোট ভাই মোবারক উল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পুকুরে মাছ ধরা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে আহত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত আমিন উল্লাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com