বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে সংহিসতার ঘটনায় ॥ মেয়র প্রার্থী যুবলীগ নেতা রাহেল চৌধুরী কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় নির্বাচনপূর্ব সহিংসতায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।
সোমবার (৪ জুলাই) দুপুরে রাহেল চৌধুরী হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-৫ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ম্যাজিষ্ট্রেট ঝুমুর সরকার দীর্ঘ শুনানী শেষে তাঁর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ২টার দিকে রাহেল চৌধুরীকে কারাগারে পাঠানো হয়।
গোলাম রসুল চৌধুরী রাহেল নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের মৃত গোলাম রব্বানীর ছেলে ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের মেয়ের জামাতা।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের পৌর নির্বাচনের আগের দিন ১৫ জানুয়ারি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর লোকজনের উপর হামলা করেন। এক পর্যায়ে ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই শফিক আহমেদ চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রাহেল চৌধুরী। এতে শফিক চৌধুরীর নাড়িভুরি বের হয়ে যায়। দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন। এ ব্যাপারে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই হাদিছ মিয়া চৌধুরী বাদী হয়ে গত বছরের ৩১ জানুয়ারি ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্ত শেষে গত ৩০ মার্চ চার্জশীট প্রদান করে পিবিআই। চার্জশীট আদালতে গৃহীত হওয়ার পর আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়।
গতকাল সোমবার মামলার ২নং আসামী রাহেল চৌধুরী আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট বদরু মিয়া বলেন, মামলার চার্জশীট দাখিলের পর আসামী গোলাম রসুল চৌধুরী রাহেলের নামে ওয়ারেন্ট ইস্যু হয়। গতকাল সোমবার রাহেল চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে যুক্ততর্ক শেষে বিজ্ঞ বিচারক গোলাম রসুল চৌধুরী রাহেল এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com