বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশের ৬৪টি জেলায় স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। গতকাল ৪ জুলাই ঢাকার হোটেল রেডিসন ব্লু তে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমপি, গেষ্ট অব অনার ছিরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ড: বেনজির আহমেদ বিপিএম (বার)। উদ্বোধনী অনুষ্ঠানে ৬৪ জেলার ন্যায় হবিগঞ্জ জেলা পুলিশ ভার্চু্যুয়েলী অংশ গ্রহন করে। এ উপলক্ষে পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ বদরুল আলম, কোষাধ্যক্ষ হুমায়ূন কবির চৌধুরী সাহেদ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com