বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে রাজমিস্ত্রি খুন ঘাতক ফুরুক গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৯ জুলাই, ২০১৪
  • ৫৭৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গতকাল শুক্রবার সন্ধ্যায় মকসুদ আলী (৪০) নামে এক রাজমিস্ত্রী খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ শুক্রবার রাতেই ঘাতক ফুরুক মিয়াকে (৪০) গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বনগাও গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মকসুদ আলী ওই দিন সন্ধ্যায় বাড়িতে ইফতার করার সময় পার্শ্ববর্তী বাড়ির মালু মিয়ার ছেলে ফুরুক মিয়া লাঠি দিয়ে আঘাত করে। এতে মকসুদ আলী মারাত্মক আহত হয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ রাতেই বনগাও গ্রামে অভিযান চালিয়ে ঘাতক ফুরুক মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। থানার এসআই শামস-ই-তাব্রীজ জানান, কি কারনে খুনের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com