মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নয়া কমিটি অনুমোদন

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মোঃ মিজবাহ উদ্দিন ভূইয়া সভাপতি ও মোঃ মনোয়ার আলীকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী এই কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগের দপ্তরে জমা দেওয়ার জন্য নতুন কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটিতে সহ সভাপতি করা হয়েছেÑ হীরেন্দ্র পুরকায়স্থ, মোঃ তফছির মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুরেন্দ্র চন্দ্র সরকার, হেনা বেগম, শচীন্দ্র চন্দ্র গোপ, মোঃ সামছু মিয়া, মোঃ আকবর হোসেন ও মঞ্জু কান্তি রায়, যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন ডাঃ মোঃ লোকমান মিয়া, মোঃ জামান আলী, মোঃ লুৎফুর রহমান চৌধুরী ও ছানু লাল কর্মকার, সাংগঠনিক সম্পাদক হয়েছেন এডভোকেট মুছা মিয়া, মোঃ হিফজুর রহমান, একেএম মাসুদ ও জুবায়ের আহমেদ জাবের। আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সেলিম মিয়া, দপ্তর সম্পাদক রতীন্দ্র চন্দ্র দাশ, প্রচার সম্পাদক মমিনুর রহমান সজিব, যুব ও ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ ভূইয়া এবং মোঃ মর্তুজা হাসান ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদকে সম্মানিত সদস্য রাখা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com