সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি কাগাপাশা হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। পরে আটককৃত জাল উপজেলা পরিষদ মাঠে আগুন দিয়ে পুড়ানো হয়। হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেণু পোনা বন্ধের নিমিত্তে উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সম্পৃক্ত ছিল উপজেলা মৎস্য অফিস। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নূরুল ইকরাম, সম্প্রসারণ কর্মকর্তা, সহকারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com