মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে নিষিদ্ধ জাল উদ্ধার ও জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৯০ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় হাওড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। পরে প্রায় ৩ হাজার মিটার বের জাল ও ২ হাজার মিটার ম্যাজিক জাল স্থানীয় বুল্লাবাজার সুতাং সংলগ্ন মাঠে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও একজনকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে সহযোগীতা করেন লাখাইর থানা এসআই সোহাগ ফকিরসহ একদল পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী তালুকদার, সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, ব্যাকস এর সাবেক সভাপতি বাদশা মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com