মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গের গাঁজা ব্যবসায়ী সেলিম পুলিশের খাঁচায়

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪
  • ৬৫২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের চিহ্নিত গাঁজা ব্যবসায়ী সেলিম অবশেষে পুলিশের খাচাঁয়। গতকাল বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী’র নির্দেশে এএসআই আব্দুল ছালাম একদল পুলিশ নিয়ে গাঁজা ব্যবসায়ী সেলিমকে গ্রেফতারে কালিকাপাড়া গ্রামে অভিযান চালায়। পরে সদরের ৫/৬নং বাজারে হামিদ মিয়ার এর দোকান এর সামন থেকে কালিকাপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক ছেলে গাঁজা ব্যবসায়ী সেলিম মিয়া (৪০) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এসময় তার দেহ তল্লাশী করে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে আটককৃত সেলিম একজন চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বানিয়াচঙ্গে গাঁজা ব্যবসার সাথে জড়িত হোতাদের নাম জানা যাবে বলে পুলিশ আশাবাদী। এব্যাপারে ওসি লিয়াকত আলী সাংবাদিকদের জানান, মদ, গাজা, জুয়ার ব্যাপারে কোন আপোষ চলবে না। যেখানে এসব অপরাধের সন্ধান পাওয়া যাবে সেখানেই পুলিশি এ্যাকশন শুরু হবে। এব্যাপারে তিনি বানিয়াচংয়ের সুশীল সমাজের সহযোগিতা কামনা করেছেন। গ্রেফতারকৃত সেলিম এর বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com