বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আমুরোড হাইস্কুল এন্ড কলেজের রাস্তা

  • আপডেট টাইম সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪৯৭ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার অন্যতম বিদ্যাপীঠ আমুরোড হাইস্কুল এন্ড কলেজ। প্রায় ১২শ শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে। যার এক তৃতীয়াংশ ছাত্রছাত্রী যাতায়াতের একমাত্র রাস্তা আমুরোড আমতলী সড়ক। সড়কটি ঢাকা-সিলেট প্রাক্তন মহাসড়ক আমতলী থেকে পরিত্যক্ত রেললাইন এর পাশ দিয়ে আমুরোড বাজারে আমু চা-বাগান রোডের সাথে মিশেছে। রাস্তাটি পাকাকরণ হয়েছে আরও কয়েক বছর আগেই। কিছু অংশ ইট সলিং। আমুরোড বাজার থেকে আমুরোড হাইস্কুল এন্ড কলেজ পর্যন্ত ইট সলিং। এর উত্তরে ১ কিলোমিটার পর্যস্ত কাঁচা। সাম্প্রতিক বৃষ্টি হলেই দেখা যায় আমুরোড বাজার থেকে বীর বিক্রম শহীদ আঃ খালেক স্মৃতি মঞ্চ পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তার পাশে আবর্জনার স্তুুপ খসে পড়ে রাস্তাকে শুধু কাদা মাখাই করছে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশও দুষণ করছে। এতে শিক্ষার্থীদের যাতায়াত সহ ইনাতাবাদ, রহমতাবাদ, বগাডুবি, শরীফপুর, কালিশিড়ী, হারাজুরা, কালামন্ডল, গোছাপাড়া গ্রামের কয়েক হাজার জনসাধারণের চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এই দুর্ভোগ থেকে বাঁচতে শিক্ষার্থী, শিক্ষক ও ভোক্তভোগী জনসাধারণ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com