বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে সিএনজি ভর্তি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৩১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পৌর বাস টার্মিনাল থেকে সিএনজি ভর্তি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম, সনক চন্দ্র, নাজমুল হাসান ও হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তখন চুনারুঘাট উপজেলার আসামপাড়া গ্রামের আব্দুল হেকিমের পুত্র বিল্লাল মিয়া (২০), বানিয়াচং উপজেলার পুরান পাতারিয়া গ্রামের মৃত আতর আলীর পুত্র সফর আলী (৫০) কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একটি সিএনজি (হবিগঞ্জ-থ-১১-৭৬৫৮) জব্দ করা হয়। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক এনে বিক্রি করে আসছে। এ ঘটনায় এসআই মমিনুল ইসলাম বাদি হয়ে মাদক আইনে মামলা করেছেন। ওসি গোলাম মর্তুজা জানান, তিনি যোগদানের পরপরই মাদকের বিরুদ্ধে এ্যাকশন শুরু করেছেন। ইতোমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীদেরকে আটক করা হয়েছে। এই দুইজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আরও রহস্য উদঘাটন করা হবে। ব”হস্পতিবার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com