বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকান্ড ॥ ৬ সদস্যের তদন্ত কমিটি ॥ ব্যাপক ক্ষতি

  • আপডেট টাইম সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি ট্রান্সফরমার পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত করা সম্ভব হয়নি। খবর পেয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য উৎপাদন আশরাফুল ইসলামসহ উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে উক্ত ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান জানান, অগ্নিকান্ডের ঘটনায় কারণ অনুসন্ধানে প্রাথমিকভাবে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান করা হয়েছে ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক এইচএম মফিজ উদ্দিনকে। কমিটিকে আগামী ৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অগ্নিকান্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাবেনা। তবে গ্যাস টারবাইন-২ এর ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয়। এতে মেইন এবং অক্সিলারী ট্রান্সফরমারটি পুড়ে গেছে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, রোববার সকাল ৯টা ৫০ মিনিটে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। তাদের সাথে যোগ দেয় আরও একটি বেসরকারি কোম্পানীর নিজস্ব অগ্নিনির্বাপক দল। তারা প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে দুইটি ট্রান্সফরমার পুড়ে গেছে। শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, সকালে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা সকালে ভেতরে কাজ করছিলেন। সকাল ৯টা ৫০ মিনিটে হঠাৎ ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্ল্যান্টের গ্যাস টারবাইন-২ এর মেইন ট্রান্সফরমারে কর্মচারীরা আগুন দেখতে পান। এ সময় তাৎক্ষণিক তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের অক্সিলারী ট্রান্সফরমারেও। আতংকে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে থাকা কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারগুলোর মধ্যে আতংক দেখা দেয়। আগুনের লেলিহান শিখা শুধু বাড়তে থাকে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্র জানায়, ওই বিদ্যুৎ কেন্দ্রের তেলের ট্যাংকের কাছে আগুন লাগে। ধারণা করা হচ্ছে গ্যাস লাইন লিকেজ হয়ে এ আগুনের সূত্রপাত হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com