বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে ভবনের ফাইলিং খুটি পড়ে দুই শ্রমিক আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ভবনের ফাইলিং এর কাজ করার সময় ফাইলিং খুটি পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের প্রধান সড়কের টাউন হল রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় রাস্তায় দাড়ানো একটি টমটম দুমড়ে মুচড়ে গেছে। আহত দু’শ্রমিক হচ্ছে- লাখাই উপজেলার বামৈ গ্রামের জিসান মিয়া (২৫) ও আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের হৃদয় মিয়া (২২)।
জানা যায়, টাউন হল রোড এলাকায় প্রধান সড়কের পাশে একটি ভবন নির্মানের জন্য ফাইলিং এর কাজ চলছে কয়েকদিন ধরে। গতকাল সন্ধ্যায় কাজ চলাকালীন অবস্থায় হঠাৎ ফাইলিং এর খুটি রাস্তায় পড়ে যায়। এতে ফাইলিং খুটিতে থাকা দু’শ্রমিক আহত হয়। এদিকে খুটিটি রাস্তায় দাড়ানো একটি টমটম এর পড়লেও যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান। তবে টমটমটি দুমড়ে মুচড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় দু’শ্রমিককে উদ্ধার করে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জিসানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল করেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে দুমড়ে মুচড়ে যাওয়া টমটমটি সদর মডেল থানা হেফজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com