বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে প্রবেশকালে সিমেন্ট বোঝাই লরি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩১৯ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়ক দিয়ে সন্ধ্যায় রড, সিমেন্ট বোঝাই লরি যাতায়াতের সময় আটক করেছে ট্রাফিক পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের প্রধান সড়ক দিয়ে (ঢাকা মেট্টো-ট-১১-১৩৫৮) নম্বরের একটি লরি বেপরোয়া গতিতে যাবার সময় কোর্ট মসজিদ এলাকা থেকে ট্রাফিক পুলিশ লরিটি আটক করে। জানা যায়, আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত শহরের প্রধান সড়ক দিয়ে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রাক, লরি, ট্রাক্টরসহ ভারী যানবাহন চলাচল করতে পারবে না। কিন্তু এই আদেশ উপেক্ষা করে কিছু অসাধু ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে একটি চক্র দিনে দুপুরে প্রধান সড়ক দিয়ে এসব যানবাহন চালিয়ে যাচ্ছে। এতে যানজট সৃষ্টিসহ প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে কিছুদিন ওপর মহলের টনক নড়ে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে লরিটি সদর থানার হেফাজতে রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com