বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে চ্যানেল টোয়েন্টিফোরের দশম বর্ষপূর্তি উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাঁকজমকপূর্ণভাবে হবিগঞ্জে পালিত হয়েছে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল টোয়েন্টিফোর’র দশম বর্ষপূর্তি। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জন্মদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘চ্যানেল টোয়েন্টিফোর’র হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খাঁন’র পরিচালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধ গোলম মোস্তফা রফিক, মো. ফজলুর রহমান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান শামীম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খাঁন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী শওকত, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, আরটিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন- এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, যায়যায়দিনের জেলা প্রতিনিধি নূরুল হক কবির, হবিগঞ্জের মুখ’র বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক টিপু চৌধুরী, ইলিয়াস আলী মাসুক। এছাড়া, জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অতিথিরা চ্যানেল টোয়েন্টিফোরকে শুভেচ্ছা জানান এবং এই গণমাধ্যমের সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com