বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে ট্রাক ভর্তি ৪ হাজার ৩’শ লিটার সয়াবিন তেল জব্দ ॥ ২ জনকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩৯৬ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ লালমিয়া বাজারে ট্রাক ভর্তি ও গুদামজাত করা ৪ হাজার ৩’শ লিটার সয়াবিনতেল জব্দ করেছে পুলিশ। পরে জড়িত ২ জনের প্রত্যেককে ১০ হাজার করে ২০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন লালমিয়া বাজারের জামেমসজিদ সংলগ্ন একই এলাকার নগর গ্রামের ফয়সল মিয়ার মালিকাধীন একটি গুদামে বিপুল পরিমাণ কার্টুনভর্তি সয়াবিনতেল গুদামজাত করে ওই ব্যবসায়ী। গতকাল রাত অনুমানিক ৮ টায় মজুদকৃত কার্টুনভর্তি সয়াবিনতেল অন্যত্র পাচারের উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাকে (ঢাকা মেট্রো ন-১৭-৭১২৮) ভর্তি করে। গোপনসূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক মিয়ার নেতৃত্বে সয়াবিন তেলের কার্টুন ভর্তি ট্রাকটি আটক করে পুলিশের একটি টিম। পরে গুদামের তালা খুলে আরও সয়াবিনতেল ভর্তি কার্টুন দেখতে পায়। পর রাত ১২ টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুঁটে যান। অভিযান চালিয়ে কার্টুনভর্তি ৪ হাজার ৩’শ লিটার সয়াবিনতেল জব্দ করে ও জড়িত পৌরসভাধীন সমীপুর গ্রামের বাসিন্দা মৃত-নিধু রায়ের পুত্র ও বাজারের রেডিমেট পোষাক ব্যবসায়ী সুমন রায় (৩৪) ও নগর গ্রামের দুলাল শুক্লবৈদ্যের পুত্র ও সেলুন ব্যবসায়ী নেপাল শুক্লবৈদ্য (৩২) কে আটক করে পুলিশ। আটককৃত ওই দুই ব্যবসায়ী ও মজুদদারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com