মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সুনামগঞ্জের ডাকাতি মামলার আসামী নবীগঞ্জে মাদক মামলায় গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সুনামগঞ্জের ডাকাতি মামলার আসামী তারিক মিয়াকে নবীগঞ্জে মাদক বিক্রি অভিযোগ গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গত ১৬ মে নবীগঞ্জ পৌরসভার সালামতপুর এলাকার রোকসানা ভিলা থেকে ৬০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আলাকদী গ্রামের মৃত মনাফ মিয়ার পুত্র তারিক আহমেদ। সে এলাকায় বেশ কয়েকটি লুট পাট চুরি-ডাকাতির সাথে জড়িয়ে পড়ে। ২০০৬ সালে আলাকদী গ্রামের হাজী মোঃ আহাদ আলীর বাড়ি ভাংচুর ও স্বর্ণালংকার, ঘরের আসবাবপত্রসহ নগদ টাকা লুটপাটের অভিযোগ এনে তারিক মিয়া ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। হাজী মোঃ আহাদ আলী বাদী হয়ে জগন্নাথপুর থানায় (জি আর-২৫/০৬) মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকেই তারিক মিয়া পালিয়ে নবীগঞ্জে এসে বসবাস শুরু করে। সে সালামতপুর গরু বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার মাদক ব্যবসার সিন্ডিকেট রয়েছে। অবশেষ ৬০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com