বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বাস চাপায় ২ সিএনজি যাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩১৪ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রোকনপুর বাজারে বাস চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সিএনজি অটোরিকশা চালক রোকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে শাহ আরশ আলী (৩০) ও অটোরিকশার যাত্রী ওই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরেয়া বেগম (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশা যোগে বাহুবল যাচ্ছিলেন রোকনপুর গ্রামের নুরেয়া বেগম (৩৫)। পথিমধ্যে রোকনপুর বাজারে পৌঁছামাত্রই সিলেট থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো (ব-১৫-৭৫৫১) যাত্রীবাহী এম আর পরিবহনের বাস পেছন দিক থেকে সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে সিএনজি চালক শাহ আরশ আলী (৩০) ও যাত্রী নুরেয়া বেগম (৩৫) নিহত হন। এ সময় স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খান জানান-ঢাকাগামী একটি বাস সিএনজিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়, এতে দুজন মারা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com