বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হরিপুরে গরুর সাথে মানুষের শত্রুতা !

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৪৯১ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর এলাকায় দুইটি গাভীকে বিষ খাইয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্তরা। এ ঘটনা নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এ কেমন শত্রুতা। মানুষকে মারতে না পেরে পশুর ওপর দিয়ে প্রতিশোধ নেয়া হয়েছে। এ ছাড়া মারা যাওয়া গাভীগুলো ছিলো গর্ভবতী। জানা যায়, ওই গ্রামের কিতাব আলীর পুত্র আমির আলী প্রতিদিনের মতো তার গোয়াল ঘরে দুইটি গাভী রেখে ঘুমিয়ে পড়েন। গতকাল সোমবার সকালে উঠে দেখেন গাভীগুলো মৃত এবং পাশে বিষের বোতল। গন্ধে এলাকার পরিবেশ তখন ভারী হয়ে উঠে। বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবগত করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আমির আলী এ প্রতিনিধিকে আক্ষেপ করে জানান, আগামী ১৫ দিন পরে তার গাভীগুলো বাচ্চা জন্ম দেয়ার কথা ছিলো। কিন্তু এর আগেই কে বা কারা বিষ খাইয়ে তাদের হত্যা করেছে। তিনি এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন। গাভীগুলোর মূল্য অনুমান ২ লক্ষ টাকা হবে। তবে পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com