মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিলসহ মা-ছেলে গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৭৭ কেজি গাঁজা ও ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৯। এসময় মা-ছেলেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত মঙ্গলবার সন্ধ্যার পর চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ড-এর চন্দনা দলাইপাড় গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৭৭ কেজি গাঁজা ও ১০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মা-পুত্রকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, চুনারুঘাট উপজেলার চন্দনা ধলাইপাড় একই গ্রামের মৃত কুতুব আলীর পুত্র মো. শান্ত ইসলাম (২০) এবং মৃত কুতুব আলীর স্ত্রী মোছা আয়শা আক্তার (৪৫)। সম্পর্কে তারা মা ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধ মাদক তথা গাঁজা ও ফেন্সিডিল কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা মূলত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জসহ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো বলে জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com