সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ২৫ রমজান। মাসগুলোর মধ্যে রমজান শ্রেষ্ঠত্ব লাভকরেছে কোরান নাজিলের কারণে। আল্লাহ্ জাল্লাশানুহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়াহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ করেন এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার হতে বের করে আলোতে আনতে পারেন (সূরা ইব্রাহিম ঃ আয়াত-১)। কোরান মজিদ আল্লাহর কালাম যা সংরক্ষিত লওহ্ মাহফুজে। প্রিয় নবী (সাঃ) এর নিকট কোরান মজিদ ওহি আকারে ২৩ বছর ধরে অংশে অংশে নাজিল হয়, যার সূচনা হয় লায়লাতুল কদরে। আল্লাহ জাল্লাশানুহু ইরশাদ করেন, (হে রাসূল) আমি কোরান নাজিল করেছি খন্ড খন্ডভাবে যাতে আপনি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করতে পারেন এবং আমি তা ক্রমশ নাজিল করেছি। (সূরা বনী ইসরাইল ঃ আয়াত ১০৬) আল্লাহ্ জাল্লাশানুহু কোরান মজিদ সম্পর্কে ইরশাদ করেন-আমি এই কিতাব নাজিল করেছি যা কল্যাণময়। সুতরাং এর অনুসরণ কর এবং তাকওয়া অবলম্বন করা (সূরা আন’আম ঃ আয়াত ১৫৫)। এখানে উল্লেখ্য যে, মাহে রমজানের সিয়ামকে আল্লাহ জাল্লাশানুহু ফরজ করেছেন এই জন্য যাতে মানুষ সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে। ইলমে তাসাউফে দায়বায়ে হকিকতে কোরান শীর্ষক সবকযোগ্য পীরের নিকট হতে গ্রহণ করে রপ্ত করতে পারলে কোরানের সামগ্রিক আলোয় উদ্ভাসিত হওয়া সম্ভব হয়। যুগশ্রেষ্ঠ সূফী কুতবুল আলম হযরত মাওলানা শাহ সূফী তোয়াজ উদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলায়হি বলেছেন ঃ কোরানের নূর হককে প্রস্ফুটিত সুপ্রতিষ্ঠিত করে, আর বাতিলকে ধ্বংস করে। হাদিস শরীফে আছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ যে কোরান শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।
কোরান মজিদের প্রতিটি হরফ, আয়াত, সূরা প্রভৃতির জাহিরী অর্থ যেমন আছে তেমনি বাতিনী অর্থও আছে। হাদিস শরীফে আছে যে, কোরানের একটি হরফ তিলাওয়াত করলে ১০টি সওয়াব লাভ করা যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com