বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে দেনাদারের হামলায় পাওনাদার আহত

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুলাই, ২০১৪
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে এক দেনাদারের হামলায় পাওনাদার আহত। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে শহরের টাউন হল রোড এলাকায়।
জানা যায়, হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড়স্থ ব্যবসায়ী আব্দুল মালেক কিছু দিন পূর্বে বাহুবল উপজেলার মজিদের কাছ থেকে ১০ হাজার ইট বাকীতে ক্রয় করেন। যার মুল্য ৪৫ হাজার টাকা। গতকাল আব্দুল মজিদ মালেক মিয়ার নিকট টাকা চাইলে উভয়দের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আব্দুল মজিদের উপর হামলায় চালায় আব্দুল মালেক ও তার ছেলেসহ ৮/১০ জন লোক। এতে আব্দুল মজিদ গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল মালেক গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com