বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের নিশ্চিন্তপুর গ্রামে খাল খনন নিয়ে রাতের আধারে রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ ৩০ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ১২ জুলাই, ২০১৪
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খাল খনন নিয়ে বিরোধের জের ধরে বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে গতকাল রাতে তারাবির নামাজের পর হামলা ও সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় রিপন (৩০), আব্দুর রউফ (৬০), এনায়েত (৪০), এনামুল (২৫), শের আলী (৪০), আলী আমজদ (৪০), মিন্নত (৫০), জাবেদা খাতুন (৩৬), মুছাই (৪০), আছিয়া (৩৬) কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে চোখে টেটাবিদ্ধ তৈয়ব আলী (৬০) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রউফ ও রমজান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে খাল খনন নিয়ে বিরোধ চলে আসছিল। গত কিছুদিন ধরে রমজান মিয়া ও তার লোকেরা তার জায়গা দিয়ে খাল খনন করতে চায়। এদিকে আব্দুর রউফ তার জায়গা দিয়ে খাল খনন করতে বাধা দেন। বিষয়টি সামাজিক ভাবে মিমাংসা হয়। গতকাল শুক্রবার তারাবীহ নামাজ শেষে ফেরার পথে রমজান মিয়ার লোকজন আব্দুর রউফের লোকজনের উপর হামলা চালায়। এর জের ধরে উভয়পক্ষে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিতরা আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com