শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

আবৃত্তি শিল্পী হাসান আরিফের মৃত্যুতে হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোক

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, বাংলাদেশের অন্যতম বাচিক ও আবৃত্তিশিল্পী, সাংস্কৃতিক সংগঠক হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন, বাঙালি জাতীয়তাবাদের একনিষ্ঠ ধারক, অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হাসান আরিফের মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হলো তা কোনভাবেই পূরণ হবার নয়।
তিনি ছিলেন অসাধারণ একজন আবৃত্তিশিল্পী। বাংলাদেশের আবৃত্তি চর্চাকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তাঁরা তাঁর আত্মার চিরশান্তি কামনা ও তাঁর পরিবারের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com